শোক
নিলিমা ভৌমিকসমাজসেবী নিলিমা ভৌমিক (৯৫) গতকাল মঙ্গলবার বিকেলে লাকসাম পৌর এলাকার পশ্চিমগাঁও নবাবপাড়ার নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল সন্ধ্যায় তাঁকে দাহ করা হয়। ওয়ার্কার্স পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা কমরেড সুভাষ ভৌমিক তাঁর ছেলে।লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিআবদুর রাকিব ভূঁইয়াব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও বন্ধুসভার সদস্য আবদুর রাকিব ভূঁইয়া (২৩) গতকাল মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি..রাজিউন)। তিনি লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। বিজয়নগর উপজেলার মহেশপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।মোজাম্মেল হোসেনপিরোজপুর শহরের টাউন উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, শহরের সিআই পাড়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন (৭২) গতকাল মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। পিরোজপুর প্রতিনিধি।