শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোবেদা সিদ্দিকীবালিয়াদি জমিদার পরিবারের মরহুম চৌধুরী কাশেবউদ্দিন আহমেদ সিদ্দিকীর স্ত্রী বেগম আশরাফুন্নেসা জোবেদা সিদ্দিকী (৯৪) ১৩ মে সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মরহুমের কুলখানি আজ ১৭ মে সোমবার বাদ আসর তাঁর বড় মেয়ের বাসভবনে (বাড়ি নং ৩/১৬, ব্লক-জি, লালমাটিয়া, ঢাকা-১২০৭) অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। সুষমা রানী সাহাময়মনসিংহের নান্দাইল পৌর শহরের বাসিন্দা সুষমা রানী সাহা (৯৫) গতকাল রোববার ভোরে নিজ বাসভবনে পরলোক গমন করেছেন। তিনি ছয় ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল স্থানীয় শ্মশানঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি