শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরাইয়া আখতার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুরাইয়া আখতার বেগম (৭৪) বার্ধক্যজনিত কারণে গত ১৭ মে দুপুরে তাঁর রাজধানীর পরিবাগের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর কুলখানি পরিবাগের প্রিয়প্রাঙ্গণ অ্যাপার্টমেন্টে আজ ২০ মে বৃহস্পতিবার। এতে তাঁর শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। তিনি প্রকৌশলী নূরুল হুদার স্ত্রী। বিজ্ঞপ্তি। সৈয়দ মাহবুব আলীমৌলভীবাজার পৌর এলাকার পশ্চিম ধরকাপনের বাসিন্দা সৈয়দ মাহবুব আলী (৫৫) গত মঙ্গলবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মৌলভীবাজার প্রতিনিধি।