শোক
মোহাম্মদ আবদুল্লাহআওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত স্নেহভাজন এবং পুরান ঢাকার মৌলভীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ (৮০) শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুমের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামের মাস্টারবাড়ীতে। আজ সোমবার বাদ মাগরিব মরহুমের বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে। মোহাম্মদ আবদুল্লাহ যুগান্তরের ফটো সাংবাদিক মোহাম্মদ রফিক উল্লাহর বাবা। বিজ্ঞপ্তি।মো. মাজেদুল হকচট্টগ্রামের আইনজীবী মো. মাজেদুল হক (৮৬) গতকাল রোববার সকালে নগরের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তিনি বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। গতকাল বাদ আসর নগরের জিপিও চত্বরে জানাজা শেষে তাঁকে আলকরনের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম