শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিদ্দিক উল্যাহ মিয়া

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আইয়ুবপুরের বাসিন্দা সিদ্দিক উল্যাহ মিয়া (৬৮) গত শনিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল রোববার সকালে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজ মিয়ার বড় ভাই। বিজ্ঞপ্তি।