শোক
মোস্তফা খাতুনচট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও এবারের নির্বাচনে বিএনপির সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মঞ্জুর আলমের মা মোস্তফা খাতুন (৮৫) গত রোববার দিবাগত রাতে কাট্টলীর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বাদ জোহর উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজের মাঠে জানাজা শেষে কলেজসংলগ্ন তৈয়বিয়া জামে মসজিদের পাশে অবস্থিত পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।অধ্যক্ষ অলিউল্লাহব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ এস এম অলিউল্লাহ (৬৫) গতকাল সোমবার সকালে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংসদসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি