শোক
হাজি মুসা মিয়াবরিশালের গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও প্রবীণ শিক্ষক হাজি মো. মুসা মিয়া (৯৫) গতকাল মঙ্গলবার বিকেলে সেরাল গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও রেখে গেছেন। আজ সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।নুহেল আলম বিল্লাহমুক্তিযোদ্ধা নুহেল আলম বিল্লাহ (৭৪) গতকাল মঙ্গলবার দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে, তিন বোন, চার ভাই ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সন্ধ্যায় তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়। নুহেল বিল্লাহ ও তাঁর পরিবার মুক্তিযুদ্ধে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।প্রাণ কৃষ্ণ সেনবরিশাল ব্রজমোহন বিদ্যালয়ের প্রাক্তন ইংরেজি শিক্ষক প্রাণ কৃষ্ণ সেন (৭৩) গতকাল মঙ্গলবার দুপুরে নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। তিনি চার ছেলে রেখে গেছেন। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় তাঁর মরদেহ ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণে রাখা হয়। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বরিশাল মহাশ্মশানে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান করা হয়। বরিশাল অফিস