শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসিয়া বেগমফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের সদস্য আসিয়া বেগম (৪২) গতকাল বুধবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী ও একমাত্র ছেলে রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে ইউনিয়নের বিলমামুদপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। ফরিদপুর অফিস।আব্দুল আজিজুল হকঢাকার ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজুল হক (৬৬) গতকাল বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর রাজধানীর কাফরুল হাইস্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।রেবেকা মরিয়ম সাবেক মন্ত্রী মরহুম ফজলুল বারীর স্ত্রী ও সাবেক হুইপ রেজাউল বারী ডিনার মা রেবেকা মরিয়ম (৮০) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ঢাকা ও বগুড়ায় জানাজা শেষে বগুড়ার নামাজগর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি। মো. শাহাব উদ্দিনকিশোরগঞ্জের নিকলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন (৬০) গতকাল বুধবার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ওই দিন বাদ জোহর জানাজা শেষে শোলাকিয়া বাগে জান্নাত নূরানী মসজিদ কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্পিকার আবদুল হামিদ ও স্থানীয় সাংসদ আফজাল হোসেন শোক প্রকাশ করেছেন।নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।