শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এন শরিফা রহমানরাজশাহী নিবাসী প্রয়াত এম আকবর আলীর মেয়ে মিসেস এম এন শরিফা রহমান (৬০) গতকাল বৃহস্পতি-বার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ক্যানসারে ভুগছিলেন। তিনি দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। তাঁর কুলখানি আজ শুক্রবার বাদ মাগরিব ঢাকার ৬/১ ইস্কাটন গার্ডেন, ফ্ল্যাট বি-৪-এ অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।কে এম বদরুদ্দোজাআইএফআইসি ব্যাংকের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে এম বদরুদ্দোজা ২১ মে শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আজ শুক্রবার বাদ আসর মরহুমের নিজ বাসভবনে (বাসা-৭, রোড-৩, সেক্টর-৩, উত্তরা, ঢাকা) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি।