শোক
সাহিনা মিয়াজী জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় নেতা লিটন মিয়াজীর মা সাহিনা মিয়াজী (৫৫) রাজধানীর এক হাসপাতালে গতকাল শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। বিজ্ঞপ্তি। মোস্তাফিজুর রহমানগলাচিপা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান (৫৭) গতকাল শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ রোববার সকাল নয়টায় বরগুনার পাথরঘাটা উপজেলার হাঁড়িটানা গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।আমির হোসেন কুমিল্লার বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক সহসভাপতি মো. আমির হোসেন (৫০) গতকাল শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি।