শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেফালিকা ত্রিপুরাখাগড়াছড়ির সাংসদ যতীন্দ্রলাল ত্রিপুরার স্ত্রী শেফালিকা ত্রিপুরা (৫৫) গতকাল মঙ্গলবার ভোরে কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন। তিনি স্বামী ও এক ছেলে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। খাগড়াছড়ি প্রতিনিধি।মতিয়ার রহমানবগুড়ার বাসিন্দা ভাষাসৈনিক খন্দকার মতিয়ার রহমান কবিরাজ (৯৩) গতকাল মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর প্রথম জানাজা নারুলী উত্তরণ স্কুল মাঠে এবং পদ্মপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।