শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসিনা ইউনূসরত্নগর্ভা মা পুরস্কারপ্রাপ্ত হাসিনা ইউনূস (৬৬) মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর কুলখানি কাল শুক্রবার বাদ আসর ঢাকার উত্তরায় (বাড়ি-৬৬, রোড-১১, সেক্টর-১৪) অনুষ্ঠিত হবে। তিনি সাবেক যুগ্ম সচিব ও রাজশাহী জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আহমেদ ইউনূসের স্ত্রী। বিজ্ঞপ্তি। রোমেনা চৌধুরীরংপুরের প্রবীণ মহিলা সাংবাদিক রোমেনা চৌধুরী (৭৩) গতকাল বুধবার শহরের নিউ ইঞ্জিনিয়ারপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। নিজস্ব প্রতিবেদক, রংপুর।ইউসুফ মোল্লাফরিদপুর সদরের বাসিন্দা মো. ইউসুফ মোল্লা (৬২) মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ফরিদপুর অফিস।