শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেদায়েতুল ইসলাম চৌধুরী
সাবেক সচিব এবং রাষ্ট্রদূত মোহাম্মাদ হেদায়েতুল ইসলাম চৌধুরী (৬২) গত বুধবার ভারতের ফরটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গত শুক্রবার নিজ গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিমুলিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

মসরুর চৌধুরী
নন্দন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মসরুর চৌধুরী (৬২) গতকাল সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বাদ আসর সিলেটের দরগাহ্ জামে মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ সিলেটের দরগাহ কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

সোবেরা আহমেদ রিজভী
সমাজকর্মী সোবেরা আহমেদ রিজভী গত শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে ও এক নাতনি রেখে গেছেন। তিন বছর ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। তাঁর মরদেহ আগামী বুধবার ঢাকা আসবে। ওই দিন এশার নামাজের পর জানাজা শেষে রাজধানীর তেজগাঁওয়ে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। বিজ্ঞপ্তি।

তাসলিমুদ্দীন আহমেদ
চামড়া প্রযুক্তিবিদ তাসলিমুদ্দীন আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৬ আগস্ট। তাঁর আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।