শোক
আশীষ চৌধুরীবাংলাদেশ বেতারের অবসরপ্রাপ্ত অনুষ্ঠান সংগঠক ও অভিনেতা আশীষ চৌধুরী গত বুধবার পরলোকগমন করেছেন। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি অকৃতদার ছিলেন। আশীষ চৌধুরী অভিনেত্রী গীতশ্রী চৌধুরী ও নাট্যকার অরুণ চৌধুরীর ভাই। বিজ্ঞপ্তি।মাজহারুল হকঢাকার কাকরাইলে খুলনা হাউসের খান সাহেব মোতাহারুল হক এবং ফজিলাতুন একরামুন্নেছার বড় ছেলে মাজহারুল হক (৯১) গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শহরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে, দুই মেয়ে ও এক ভাই রেখে গেছেন। তাঁর পৈতৃক নিবাস বাগেরহাটের কুলদাঁড়ী গ্রামে। বিজ্ঞপ্তি।শহিদুল হোসেনকৌতুক অভিনেতা শহিদুল হোসেন (৮৫) আর নেই। গতকাল সোমবার বিকেলে ল্যাবএইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। তাঁর মরদেহ ল্যাবএইড হাসপাতালের শব সংরক্ষণাগারে রাখা হয়েছে। কাল বুধবার জানাজা শেষে তাঁকে জুরাইন কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।