শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মল্লিকা আখতারশিশুসাহিত্যিক ও সাংবাদিক আখতার হুসেনের স্ত্রী মল্লিকা আখতার (৫৪) গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। দীর্ঘদিন তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। তিনি স্বামী, দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বিকেল পৌনে পাঁচটায় সিরাজগঞ্জ সদরের রহমতগঞ্জ কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।মোজাম্মেল হক ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের নির্বাহী পরিচালক এ এফ এম মোজাম্মেল হক (৬১) গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লা-হি..রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে, দুই ভাই ও তিন বোন রেখে গেছেন। ওই দিন বাদ আসর গ্রীন রোড স্টাফ কোয়ার্টারে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। বিজ্ঞপ্তি। আফসারউদ্দীন আহমেদফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ গ্রামের মো. আফসারউদ্দীন আহমেদ গত মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। ফরিদপুর অফিস।বিলকিস বেগম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হকের মা বিলকিস বেগম (৮০) গত মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।