শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আব্দুল জব্বার চৌধুরীনীলফামারীর সৈয়দপুর উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল জব্বার চৌধুরী (৯০) গত শুক্রবার রাতে শহরের নিজপাড়া মহল্লার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার সৈয়দপুরের দারুল-উলম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত তাঁর জানাজায় হাজার হাজার মানুষ শরিক হয়। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।আব্দুস সোবাহানসিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য ও রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান (৫৩) গতকাল শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গতকালই নিজ বাড়ি উল্লাপাড়ার পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। সিরাজগঞ্জ অফিস।