শোক
জিয়াউদ্দিন আহমেদপ্রবীণ অ্যাথলেট ক্যাপ্টেন (অব.) জিয়াউদ্দিন আহমেদ (৬০) গত শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর আজিমপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। আগামী শুক্রবার বাদ আসর মরহুমের মালিবাগ প্রথম লেনের বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুল মালেক ঠাকুরগাঁওয়ের ভাষাসৈনিক ডা. আবদুল মালেক (৮৫) গত শনিবার রাতে শহরের হলপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি ১৯৫২ সালে ভাষা আন্দোলনে যোগ দেন। সে সময় তিনি দিনাজপুরে গ্রেপ্তার হয়ে চার মাস কারাভোগ করেন। গতকাল রোববার বাদ জোহর সেনুয়া পুরোনো কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। ঠাকুরগাঁও ও পীরগঞ্জ প্রতিনিধি।রফিক চৌধুরী দিনাজপুরের ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক রফিক চৌধুরী (৭৯) গতকাল রোববার সকালে শহরের ঘাসিপাড়া এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। তিনি ১৯৫২ সালে ভাষা আন্দোলনে যোগ দিয়ে কারাভোগ করেন। ১৯৫৭ সালে যোগ দেন গণতন্ত্রী পার্টিতে। গতকাল রোববার সন্ধ্যায় দিনাজপুর শহরের লালবাগ কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। দিনাজপুর অফিস।