শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোফাজ্জল হোসেন খানমুক্তিযোদ্ধা সংগঠক মোফাজ্জল হোসেন খান (৯৩) গত রোববার রাতে ঢাকা ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিজ গ্রাম নিশ্চিন্তপুরে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়। তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মনির হোসেন খানের ভাই ও ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম নিখিলের বাবা। মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধিমো. আকতারুজ্জামানগলাচিপা উপজেলা যুবদলের সভাপতি মো. আকতারুজ্জামান (৪৬) গত রোববার রাত সাড়ে আটটায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি যকৃতের ক্যানসারে ভুগছিলেন। আকতারুজ্জামান স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল সোমবার সকাল নয়টায় গলাচিপার ডাকুয়া জৈনপুরী খানকা মাঠে তাঁর প্রথম জানাজা এবং বেলা ১১টায় গলাচিপার চিকনিকান্দি ইউনিয়নের সূতাবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি