শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমির হোসেন
টিঅ্যান্ডটি বোর্ডের অবসরপ্রাপ্ত রাজস্ব পরিদর্শক আমির হোসেন (৭০) গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের জামতলা ধোপাপট্টির বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে রেখে গেছেন। গতকাল বাদ আসর জামতলা ধোপাপট্টি জামে মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ শহরের পাইকপাড়া বড় কবরস্থানে দাফন করা হয়েছে। আমির হোসেন প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি আসিফ হোসেনের বাবা। নিজস্ব প্রতিবেদক।