শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিনতী দাসআবাহনী লিমি-টেডের ফুটবল ম্যানেজার সত্যজিৎ দাশ রুপুর মা শ্রীমতী মিনতী দাশ (৭১) গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আবাহনী লিমিটেডের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে পরিবারটির প্রতি সমবেদনা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুল্লাহ আল মামুনব্রাহ্মণবাড়িয়ার সরাইল ডিগ্রি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বাদশ বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মামুন (১৮) গতকাল মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তাঁর বাবার নাম রেজাউল করীম। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁকে সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।