শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুরুননাহার বেগমবাংলাদেশ বিমানের উপমহাব্যস্থাপক আব্দুর রহমান ফারুকীর মা নুরুননাহার বেগম (৬৫) গত সোমবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁকে সাভারের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কাল শুক্রবার বাদ আসর মরহুমার লেকসার্কাস কলাবাগানের বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।রহিমা বেগমচট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ চৌধুরীহাটের ভূঁইয়াবাড়ির রহিমা বেগম (৫৫) গতকাল বুধবার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আছর জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। তিনি অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উপবার্তা সম্পাদক গাজী নাসির উদ্দিন আহমেদের মা। বিজ্ঞপ্তি।