শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জবেদা বেগমনীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা জবেদা বেগম (৭০) গতকাল শুক্রবার ভোরে ডিমলা উপজেলা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বাদ জুমা জানাজা শেষে তাঁকে পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তিনি দৈনিক যুগান্তর-এর ডিমলা প্রতিনিধি জাহেদুল ইসলামের মা। নীলফামারী প্রতিনিধি।আব্দুল লতিফমুক্তিযোদ্ধা সংসদ উল্লাপাড়া ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল লতিফ (৫২) গত বৃহস্পতিবার ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল শুক্রবার উল্লাপাড়ার চাকসায় তাঁর পারিবারিক করবস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়েছে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।হালিমা বেগমগোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা হালিমা বেগম (৮৫) গতকাল শুক্রবার ভোরে উপজেলার ছোটখার কান্দি গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি দৈনিক ইত্তেফাক-এর কাশিয়ানী সংবাদদাতা আহাদুল হোসেনের মা। গোপালগঞ্জ প্রতিনিধি।