শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহেরুন নেছামাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, রাজৈরের খালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল হক ও সাবেক উপসচিব সামসুল হক মোল্লার মা তাহেরুন নেছা (৮০) গতকাল শনিবার ভোরে ঢাকার গ্রিন রোডে বড় ছেলের বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর রাজৈরের খালিয়ায় গ্রামে মরহুমার জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মাদারীপুর প্রতিনিধি।আবদুল কাইয়ুমফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের দক্ষিণ-পূর্ব চর চান্দিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. আবদুল কাইয়ুম (৬৫) গত শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, ফেনী।