শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোফাজ্জল হোসেন সরকারচাঁনতারা বিড়ি ফ্যাক্টরির স্বত্বাধিকারী এবং রংপুর চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন সরকার (৭৩) গত শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শালবন মিস্ত্রিপাড়া করবস্থানে তাঁকে দাফন করা হয়। আজ সোমবার বাদ আসর তাঁর শালবনের বাসভবনে (ড্যাফোডিল) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।আবুল কাশেমনেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের রাজপাড়া এলাকার মুক্তিযোদ্ধা আবুল কাশেম (৬০) গত শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গতকাল রোববার বিকেলে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা।হাবিবুর রহমান খানটাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি আইনজীবী আহমেদ আযম খানের বাবা হাবিবুর রহমান খান (৮২) গত শনিবার রাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলা সদরের পশ্চিম পাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। টাঙ্গাইল অফিস।