শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেওয়ান মোজাম্মেল হকনীলফামারী শহরের থানাপাড়ার বাসিন্দা ব্যাংকের সাবেক কর্মকর্তা দেওয়ান মোজাম্মেল হক (৭০) গতকাল রোববার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর জানাজা শেষে নীলফামারীর ডাকবাংলো কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আজ মঙ্গলবার বাদ আসর মরহুমের থানাপাড়ার বাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নীলফামারী প্রতিনিধি।মো. নুরুজ্জামানঝালকাঠির রাজাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা কাজী মো. নুরুজ্জামান (মানিক মিয়া) (৬৫) গত রোববার কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার সকাল ১০টায় রাজাপুর উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় রাজাপুর সরকারি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। ঝালকাঠি প্রতিনিধি