শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মফিজ উদ্দিনছয় নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন (৭০) গতকাল মঙ্গলবার সকালে নীলফামারীর ডিমলা উপজেলার বন্দর খড়িবাড়ী গ্রামের নিজ বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। তিনি স্ত্রী, আট মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নীলফামারী প্রতিনিধি।বেগম আমেনা আলীসাবেক স্বরাষ্ট্রসচিব মোহাম্মদ আলীর স্ত্রী বেগম আমেনা আলী (৭০) গত সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেন্টজোস শহরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তিনি সাবেক পাকিস্তান সরকারের ঊর্ধ্বতন জনপ্রশাসন কর্মকর্তা খলিলুর রহমান খাদেমের মেয়ে এবং এরশাদ সরকারের তথ্য উপদেষ্টা এ আর ইউসুফের ছোট বোন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।নার্গিস রহমানদৈনিক অর্থনীতির ভৈরব প্রতিনিধি নার্গিস রহমান (৩৫) নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে গত সোমবার রাত ১০টার দিকে ঢাকার শমরিতা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না....রাজিউন)। তিনি স্বামী ও এক মেয়ে রেখে গেছেন। প্রয়াত নার্গিস রহমান দৈনিক ইত্তেফাক ও এটিএন বাংলার স্থানীয় প্রতিনিধি তুহিন মোল্লার স্ত্রী। গতকাল মঙ্গলবার সকালে স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডীবের মধ্যপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে মধ্যপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, ভৈরব।