শোক
মো. বাদশা পেয়াদাপটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী গ্রামের মো. বাদশা পেয়াদা (৬২) গত মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।মুজিবুর রহমান গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেগুনহাটী গ্রামের কবি ও গীতিকার মুজিবুর রহমান (৫০) গতকাল বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে গতকাল বিকেলে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি। লুৎফর রহমানটাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান (৬৫) গতকাল বুধবার ভোরে সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন করা হয়। তিনি গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস ছবুরের বড় ছেলে। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।