শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. গোলাম মোস্তফামাসুদ অ্যান্ড কোম্পানি লিমি-টেডের প্রধান প্রকৌশলী মো. গোলাম মোস্তফা (৫৮) হূদরোগে আক্রান্ত হয়ে গত বুধবার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর মৃত্যুতে মাসুদ অ্যান্ড কোম্পানি গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।মোস্তাক আহমেদজাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সহকারী কোচ খালেদ মাহমুদের বাবা মোস্তাক আহমেদ (৮৩) গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ বাদ জুমা রাজধানীর নিকেতন জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।