শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতাজ বেগম
রাজধানীর কামরাঙ্গীরচরের বাসিন্দা সাংবাদিক ইলিয়াছ আহমদের শাশুড়ি মোসাম্মৎ মমতাজ বেগম (৫০) গত মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাত মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার জানাজা শেষে আলীনগরের নূরিয়া কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। আজ বৃহস্পতিবার বাদ জোহর মরহুমার নূরবাগের বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
যুগান্তর-এর মফস্বল সম্পাদক মহিউদ্দিন সরকারের বাবা শিক্ষাবিদ মোস্তাক আহমেদের কুলখানি পবিত্র ঈদের পরদিন বাদ জোহর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের (নয়াহাট সরকারবাড়ি) বাড়িতে অনুষ্ঠিত হবে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। তিনি ৫ আগস্ট ইন্তেকাল করেন। চাঁদপুর প্রতিনিধিন।