শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াসী নোমানআগরতলা ষড়যন্ত্র মামলার দ্বিতীয় অভিযুক্ত শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেনের ছেলে ওয়াসী নোমান (৪৬) গত ১৬ জুন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ শনিবার মরহুমের লাশ তাঁর মায়ের বাসভবন বাড়ি-৩৭, রোড-১, ধানমন্ডি পৌঁছানোর কথা রয়েছে। আজ বিকেল তিনটায় ধানমন্ডিতে এবং বাদ আসর নৌবাহিনীর কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হবে। ২৯ জুন মরহুমের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।জোবায়দা বেগম দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক কাজী শাহাদাতের মা মোসাম্মৎ জোবায়দা বেগম (৯২) গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় তাঁর মেয়ের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ মেয়ে ও ছয় ছেলে রেখে গেছেন। গতকাল শুক্রবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বলাখাল গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও চাঁদপুর-৪ আসনের (ফরিদগঞ্জ) সাংসদ হারুনুর রশিদ গভীর শোক প্রকাশ করেছেন। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি।আমিনুল ইসলামশিল্পী আমিনুল ইসলাম গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি..রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। আমিনুল ইসলাম চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত ১০টার দিকে তাঁর লাশ আজিমপুর গোরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।কে এম মামুনুর রশিদফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম মামুনুর রশিদ (৬৫) গত বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। ফরিদপুর অফিস।