শোক
আনোয়ারা বেগমদৈনিক যুগান্তর-এর মুন্সিগঞ্জ প্রতিনিধি আরিফ উল ইসলামের মা ও শহরের দেওভোগ এলাকার বাসিন্দা আনোয়ারা বেগম (৭৩) গতকাল শনিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। তিনি তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর জানাজা শেষে তাঁকে দেওভোগ কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক তানভীর হাসানসহ সাংবাদিকেরা গভীর শোক প্রকাশ করেছেন। মুন্সিগঞ্জ প্রতিনিধিমতিউর রহমানব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নেমতাবাদ গ্রামের মুক্তিযোদ্ধা মতিউর রহমান (৭০) গত ২৫ জুন শুক্রবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর নেমতাবাদ মাদ্রাসার মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নেমতাবাদ গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পুতুল রানী দাশ সমাজকর্মী পুতুল রানী দাশ (৭৮) গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকার একটি হাসপাতালে পর-লোকগমন করেন। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তিনি চট্টগ্রাম লেডিস ক্লাব, রোটারি ক্লাব ও ইনার হুইল ক্লাবের সদস্য হিসেবে সক্রিয়ভাবে সামাজিক কাজে এবং মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া আজ রোববার গ্রামের বাড়ি রাউজানের কলমপতিতে অনুষ্ঠিত হবে। পুতুল রানী প্রয়াত আইনজীবী চিত্তরঞ্জন দাশের স্ত্রী। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম