শোক
আবদুল কাদিরকিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের আবদুল কাদির (৬৭) গত শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আবদুল কাদির দৈনিক সংগ্রাম পত্রিকার সিনিয়র রিপোর্টার এবি সিদ্দিকের বড় ভাই। বিজ্ঞপ্তি।মো. মিজানুর রহমানবরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গাউছিয়া আবেদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান (৩৫) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল রোববার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি..রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।জুলফা মোহাম্মদবাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও শাঁখারী বাজারের পোগজ স্কুলের প্রধান শিক্ষক জুলফা মোহাম্মদ (৬৭) গত শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ সোমবার সকাল ১০টায় পোগজ স্কুল প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।