শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওসমান গনী ওসমানদৈনিক দিনকাল পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি, দৈনিক নিউ টাইমস-এর নির্বাহী সম্পাদক ওসমান গনী ওসমান (৪৯) গত শনিবার রাত সাড়ে ১২টায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শহরের নওমহলের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গত রোববার বেলা দুইটায় শহরের সানফ্লাওয়ার প্রি-ক্যাডেট হাইস্কুল মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সদর উপজেলার ঘাগড়া গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।—ময়মনসিংহ অফিস