শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিউল ইসলাম৬ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম (৬৬) গত রোববার মধ্যরাতে নীলফামারী শহরের বড়মসজিদ মহল্লার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গত সোমবার বাদ জোহর স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে জানাজার পর পৌর কেন্দ্রীয় কবরস্থানে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। নীলফামারী প্রতিনিধিআমেনা খাতুনসাবেক সাংসদ ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন সরকারের মা আলহাজ আমেনা খাতুন (৭৯) গতকাল মঙ্গলবার সকালে সৈয়দপুর শহরের পাটোয়ারীপাড়া মহল্লার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর পাটোয়ারীপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি এমদাদুল হকরাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ এনামুল হকের বড় ভাই ও রাজশাহী জেলা তাবলীগ জামাতের সভাপতি এমদাদুল হক (৫৭) গতকাল মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে রেখে গেছেন। গতকাল দুপুরে উপজেলার ভবানীগঞ্জ ও যাত্রাগাছী মাদ্রাসা মাঠে জানাজা শেষে গাঙ্গোপাড়া গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি