শোক
মহিউদ্দিন আহমেদমুক্তিযুদ্ধের আঞ্চলিক সংগঠক ও পাবনা-৪ আসনের সাবেক সাংসদ মহিউদ্দিন আহমেদ (৭৪) গত বুধবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া বাজারে এবং ঈশ্বরদী শহরের কেন্দ্রীয় ঈদগা মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।মজিবর রহমানমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. মজিবর রহমান (৭০) গতকাল বৃহস্পতিবার তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল দুপুরে উপজেলার বালুর মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়। গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি।আজিজ মোল্লাবরগুনার পাথরঘাটা উপজেলার প্রবীণ শিক্ষক আ. আজিজ মোল্লা (১০৫) গত বুধবার রাতে উপজেলার হাঁড়িটানা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি .... রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, বরগুনা।শাহাদাত হোসাইনবাগেরহাট শহরের পরিচিত মুখ স্কুলশিক্ষক টি এম শাহাদাত হোসাইন (৬২) গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি সর্বশেষ বাগেরহাট সরকারি বালক বিদ্যালয়ে ইসলামি শিক্ষা বিষয়ের শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আগামী রোববার জানাজা শেষে বাগেরহাট শহরের সরুই কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। বিজ্ঞপ্তি।