শোক
ফজলুল করিম মজুমদারকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ ফজলুল করিম মজুমদার (৬৮) গত বৃহস্পতিবার হূদ-রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। জানাজা শেষে তাঁকে গতকাল বাদ জুমা নিজ গ্রাম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নোয়াপাড়ায় দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুন্ডু গোপীদাস শোক প্রকাশ করেছেন। তাঁর ছেলে তারেক মাহমুদ প্রথম আলোতে জ্যেষ্ঠ নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। বিজ্ঞপ্তি।জুলফা মোহাম্মদপোগোজ স্কুলের প্রধান শিক্ষক জুলফা মোহাম্মদ (৬৩) গত ২৬ জুন রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তে-কাল করেছেন (ইন্নালিল্লাহি...রা-জিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।