শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতাউর আমীনটাঙ্গাইলের ধনবাড়ীর বাসিন্দা ক্রীড়া ব্যক্তিত্ব আতাউর আমীন (৩৪) হূদরোগে আক্রান্ত হয়ে গত শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চাঁদের হাট অন্বেষা শাখা, ধনবাড়ী ক্রিকেট একাডেমি, নাট্যদল পদাতিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি। খায়রুল ইসলামঝিনাইদহের মহেশপুর পৌর আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম (৫৭) গতকাল রোববার হূদরোগে আক্তান্ত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। দুপুরে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ মজিরন নেছাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল মান্নান আকন্দের মা মজিরন নেছা (৯০) গত বুধবার রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাইরপাড় গ্রামে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিএস এম লুতফর রহমানশ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আলহাজ এস এম লুতফর রহমান (৬৫) বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে গত শনিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি