শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবির উদ্দিন আহমেদঅধ্যাপক কবির উদ্দিন আহমেদ (৬৪) গতকাল মঙ্গলবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপা-তালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। আজ বুধবার সকাল ১০টায় বরিশালের ব্রাউন কম্পাউন্ড মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ বরিশাল মুসলিম গোরস্তানে দাফন করা হবে। তিনি জাতীয় শিক্ষাক্রম ও টেক্সটবুক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষার মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।স্বপন কুমার খাঁজয়পুরহাটের সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও ছাত্র ইউনিয়নের সাবেক নেতা স্বপন কুমার খাঁ (৫৮) গত সোমবার রাতে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে পরলোকগমন করেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। দৈনিক আজাদ পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি ছিলেন তিনি। গতকাল জয়পুরহাটের খঞ্জনপুর মহাশ্মশানে তাঁকে দাহ করা হয়। তিনি জনকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি তপন কুমার খাঁর বড় ভাই। জয়পুরহাট প্রতিনিধিচির রঞ্জন চৌধুরীসমকাল সিলেট কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক চয়ন চৌধুরীর বাবা বিশিষ্ট সমাজসেবী পাথারিয়া চা বাগানের সাবেক হেড ক্লার্ক চির রঞ্জন চৌধুরী (৭২) গত সোমবার ভোর পৌনে চারটায় সিলেট নগরের রায়নগরের নিজ বাসায় পরলোকগমন করেছেন। তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল মঙ্গলবার কুলাউড়া উপজেলার দক্ষিণ মাগুরায় তাঁর শেষকৃত অনুষ্ঠিত হয়। পরে কুলাউড়া শ্মশানঘাটে তাঁর দাহ সম্পন্ন হয়। ১৫ জুলাই তাঁর শ্রাদ্ধানুষ্ঠান কুলাউড়ায় নিজ বাসায় অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে সিলেট প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক লিয়াকত শাহ ফরিদী গভীর শোক প্রকাশ করেছেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট