শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল্লাহ আবু ফারুকশেরপুরের কাকলী সিনেমা হল ও গেস্টহাউস লিমিটেডের পরিচালক আবদুল্লাহ আবু ফারুক (৬০) গত মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। শেরপুর পৌর ঈদগাহ ময়দানে জানাজা শেষে গতকাল বুধবার পাকুরিয়া পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। শেরপুর প্রতিনিধি। সালেহা বেগমস্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় নেতা ডা. সিদ্দিকুর রহমানের মা সালেহা বেগম (৭১) রাজধানীর এক হাসপাতালে গত মঙ্গলবার হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। খবর বাসস। মিরাশের নেছাব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা মিরাশের নেছা (৯৫) গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি লেফটেন্যান্ট (অব.) মুক্তিযোদ্ধা আবদুল হান্নানের মা। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।