শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. নেজায়েতউল্লাহফরিদপুর পানি উন্নয়ন বোর্ড সিবিএর সাবেক সাধারণ সম্পাদক মো. নেজায়েতউল্লাহ (৬৫) গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে শহরের আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, ছয় মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের আলীপুর গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। ফরিদপুর অফিসবেগম সুফিয়া খানমবিটিভির উপমহাপরিচালক কামরুন্নেসা হাসানের মা বেগম সুফিয়া খানম (৮৫) গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। আজ বাদ আসর আজিমপুরে শেখ সাহেব বাজারে তাঁর ছোট ছেলের বাসায় কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।