শোক
দিলনাহার, ইফতেখার, নাবিলাহবনানী বিদ্যা-নিকেতন স্কুলের প্রাক্তন শিক্ষিকা দিলনাহার (৬০), ছোট ছেলে প্রকৌশলী ইফ-তেখার আনোয়ার (৩১) ও পুত্রবধূ নাবিলাহ শবনম আনোয়ার (২৫) গত ৩ জুলাই কানাডার সাচকাচেওয়ান প্রদেশের সাসকাটুন শহরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ বাদ আসর বনানী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁদের বনানী কবরস্থানে দাফন করা হবে। দিলনাহার সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম মুহাম্মদ আবু জাফরের স্ত্রী। বিজ্ঞপ্তিমজিবুর রহমানসরকারি রাজেন্দ্র কলেজের ইতিহাস বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মজিবুর রহমান (৫৪) শুক্রবার সকালে ফরিদপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি লিভার ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী ও একমাত্র ছেলে রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তাঁকে চরভদ্রাসন উপজেলা সদরের কেএম ডাঙ্গি গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। ফরিদপুর অফিস।