শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহিদুর রহমানযায়যায়দিন-এর গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জাহিদুর রহমান ওরফে যাদু ক্যানসারে আক্রান্ত হয়ে গতকাল রোববার ভোরে পাড়াকচুয়া গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর। তিনি মা-বাবা, স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সকাল ১০টায় গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রথম জানাজা এবং পরে গ্রামের বাড়িতে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। গাইবান্ধা প্রতিনিধি।