শোক
মালিক মজিদবাংলাদেশের চল-চ্চিত্রশিল্পের অন্যতম অগ্রপথিক মালিক মজিদ গত সোমবার রাজধানীর একটি বেসরকারি হাস-পাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গুলশান এবং সিদ্ধেশ্বরীতে জানাজা শেষে সাভারের আশুলিয়ায় পারিবারিক গোরস্তানে তাঁর লাশ দাফন করা হয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। মালিক মজিদ চলচ্চিত্রজগতের সঙ্গীদের সঙ্গে মিলে মাটির পাহাড়, রাজা এলো শহরে, দুরন্ত দুর্বার, ঈশা খান, নদের চাঁদ, আশা, এতিম, রাজা সাহেবসহ বেশ কয়েকটি চলচ্চিত্র পরিচালনা বা প্রযোজনা করেছেন। দেশে প্রথম বেসরকারি চলচ্চিত্র স্টুডিও ইস্টার্ন থিয়েটারের (বর্তমানে বারি স্টুডিও) মালিকানার অংশীদার ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে তথ্য ও সংস্কৃতি বিষয়কমন্ত্রী আবুল কালাম আজাদ গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।সুরেন্দ্র লাল কার্বারিরাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধনপাতা মৌজার হেডম্যান সুরেন্দ্র লাল কার্বারি (৭২) গত সোমবার চেয়ারম্যান পাড়ার নিজবাড়িতে মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার তাঁর দাহক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী সোমবার তাঁর সাপ্তাহিক ক্রিয়া সম্পন্ন হবে। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।