শোক
মো. হোসেন আলী মাস্টারজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবদুর রবের বাবা মো. হোসেন আলী মাস্টার (৮৫) গত মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল বুধবার বেলা ১১টায় জানাজা শেষে গ্রামের বাড়ি ফুলপুর উপজেলার পয়ারী গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। ময়মনসিংহ অফিস।আনোয়ারা বেগম চৌধুরীঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরীর মা আনোয়ারা বেগম চৌধুরী (৮৫) গতকাল বুধবার সকালে ঢাকার শমরিতা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে ফেনী পৌরসভা চত্বরে প্রথম ও সন্ধ্যায় ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতের গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করার কথা। নিজস্ব প্রতিবেদক, ফেনী।