শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল আমিনচট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামের রুহুল আমিন (৮০) গত বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি সাত মেয়ে ও চার ছেলেসহ অসংখ্য আত্মীয়স্ব্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ আসর হালিশহর ‘আই’ ব্লকের কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম। কালি প্রসাদ চক্রবর্তীশরীয়তপুরের ডিঙ্গামানিকে অবস্থিত শ্রীশ্রীসত্যনারায়ণ সেবা মন্দিরের চতুর্থ মোহন্ত মহারাজ শ্রীমৎ কালি প্রসাদ চক্রবর্তী (৯২) গতকাল বৃহস্পতিবার পরলোকগমন করেছেন। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী শোক প্রকাশ করেছেন। শরীয়তপুর প্রতিনিধি।