শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যোৎস্নাময়ী বণিকজ্যোৎস্নাময়ী বণিক গত সোমবার ঢাকার একটি হাসপাতালে ইহ-লোক ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ঢাকার ধামরাই উপজেলার স্বর্গীয় রাম গোপাল বণিকের স্ত্রী। জ্যোৎস্নাময়ী পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।হাসেম আলী তালুকদারঝালকাঠির নলছিটি শহরতলির বৈচণ্ডী গ্রামের সমাজসেবক হাসেম আলী তালুকদার (৮০) গতকাল শুক্রবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বৈচণ্ডী জামে মসজিদের সামনে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঝালকাঠি প্রতিনিধি।