শোক
রঙিলা বেওয়া নাটোর জেলার লালপুরের দুড়দুড়িয়া গ্রামের রঙিলা বেওয়া (১০৯) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল শনিবার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। রঙিলা বেওয়া আমার দেশ পত্রিকার লালপুর প্রতিনিধি এ কে আজাদ সেন্টুর বুড়ি মা (মায়ের নানি)। তিনি ১৯ বছর বয়সে বিধবা হন। তাঁর মৃত্যুতে লালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। লালপুর (নাটোর) প্রতিনিধিআহমদ আলীবগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আহমদ আলী (৬৯) গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আহমদ আলীর বড় ছেলে জাতিসংঘের কনসুলার তারেক আহমেদ শামীম নিউইয়র্ক থেকে আজ রোববার ভোরে দেশে ফিরলে বাদ জোহর প্রথমে শেরপুর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ও পরে তাঁর নিজ গ্রাম বগুড়ার শেরপুর উপজেলার মালিহাটা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। আহমদ আলী শেরপুর ডি জে হাইস্কুল ও পোলগাছা হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। শেরপুর (বগুড়া) প্রতিনিধি।