শোক
মো. আলতাফ হোসেনচক্ষুবিশেষজ্ঞ অধ্যাপক মো. আলতাফ হোসেন (৭৭) গত শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। আগামীকাল মঙ্গলবার মরহুমের নিজ বাসভবনে (বাড়ি-৫, রোড-৫, সেক্টর-১, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।নেছাব উদ্দিনরংপুরের পীরগাছা উপজেলার পাঠক শিকড় গ্রামের নেছাব উদ্দিন সরকার গতকাল রোববার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। নেছাব উদ্দিন দৈনিক ইত্তেফাক-এর পীরগাছা উপজেলা সংবাদদাতা আমিনুল ইসলামের বাবা। পীরগাছা (রংপুর) প্রতিনিধি মাতোয়ারা বেগম সংবাদপত্রের হকার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মাঝপাড়ার তোফাজ্জল হোসেনের মা মাতোয়ারা বেগম(৫৫) গতকাল রোববার সকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি যকৃতের ক্যান্সারে ভুগছিলেন। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে পৌর এলাকার মৃধাপাড়া গোরস্থানে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়।—নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।আবুল খায়ের চৌধুরীনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের মহেশপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের চৌধুরী (৬০) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছে। গতকাল রোববার দুপুরে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন করা হয়। নোয়াখালী অফিস