শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহম্মদ ইদরিস আলিপ্রাক্তন শিক্ষা কর্মকর্তা আলহাজ মুহম্মদ ইদরিস আলি ১৯ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। এ উপলক্ষে কাল শুক্রবার বাদ আসর মরহুমের উত্তরার বাসভবনে কুলখানির আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। বেগম রাবেয়া খাতুনবাংলাদেশ কম্পি-উটার সমিতির সভাপতি এবং আনন্দ কম্পি-উটার্সের প্রধান নির্বাহী মোস্তাফা জব্বারের মা বেগম রাবেয়া খাতুন (৭৮) গতকাল বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত রোগে ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মরহুমার জানাজা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তাঁর স্বামী মরহুম আবদুল জব্বার তালুকদারের গ্রামের বাড়ি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুরে অনুষ্ঠিত হবে। পরে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর অপর দুই ছেলে হলেন খালিয়াজুরী উপজেলার চেয়ারম্যান কিবরিয়া জব্বার এবং এফবিসিসিআইয়ের পরিচালক রাব্বানী জব্বার। বিজ্ঞপ্তি।আলী আকবর তালুকদারসাবেক সিনিয়র জেল সুপার ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ভরাপাড়া গ্রামের আলী আকবর তালুকদার (৬৮) গত সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল বুধবার সকালে ঢাকার উত্তরায় প্রথম ও কেন্দুয়ার ভরাপাড়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।