শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহমেদ হোসাইনন্যাশনাল ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রোকেয়া সরণি শাখার ব্যবস্থাপক কে এ এম আহমেদ হোসাইন (৫৪) গত বুধবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। ঢাকায় ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুল আজিজ মোড়লনেত্রকোনার কেন্দুয়া উপজেলার খিদিরপুর গ্রামের সমাজসেবক আবদুল আজিজ মোড়ল (৮৫) গত বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।